×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ১৯৮ বার পঠিত
মোঃ মুনির, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে টিকটক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচের সঙ্গে ধাক্বা লেগে রাফি নামে (১৮) এক কলেজছাত্র নিহত হয়েছে।

মঙ্গলবার বিকালে নবীনগর-রাধিকা সড়কের নারুই (ব্রাহ্মণহাতা) গ্রামের পূর্ব পাশে বিলের ব্রিজের অ্যাপ্রোচে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত রাফি নবীনগর পৌরসভার আলমনগর গ্রামের দক্ষিণ পাড়া সামসু মিয়ার ছেলে। সে নবীনগর সরকারি কলেজের ছাত্র। 

স্থানীয়রা জানায়, নবীনগর-রাধিকা সড়কে বন্ধুদের নিয়ে টিকটক করতে যান রাফি। বন্ধুদের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের অ্যাপ্রোচে ধাক্কা লেগে গুরুতর আহত হন রাফি। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে কুমিল্লা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক জানান, দুর্ঘটনার পর ওই কলেজছাত্রকে মুমূর্ষ অবস্থায় কুমিল্লা মেডিকেলে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনার তদন্ত চলছে


 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat