×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৪
  • ২৬১ বার পঠিত
এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি
আগামী ৬ ডিসেম্বর দীর্ঘ ১৯ বছর কুমিল্লা মহানগর জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন হচ্ছে। এ উপলক্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে নগরীর কান্দিরপাড় টাউন হলে সাংবাদিক সম্মেলনে কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ সম্মেলনের সর্বশেষ প্রস্তুতির জানান দেন। সাংবাদিক সম্মেলনে মহানগরের জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ ৭১ এর স্বাধীনতা আন্দোল ও ২৪ এর গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন। এ সময় তিনি বলে স্বাধীনতার ৫৩ বছরেও বাংলাদেশ এখনও সঠিক পথে আসেনি। বিগত স্বৈরাচারী বিরোধী দল গুলোকে দমন করা চেষ্টা করেছে। হাসিনা সরকার মিথ্যা অজুহাত দিয়ে জামায়াতের নেতৃবৃন্দকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেন।এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত অন্যায় ভাবে আমাদের ত্রিপুরা হাইকমিশনার ভেঙ্গে ফেলছে। আমার এসব অন্যায়র তীব্র নিন্দা জানাই। আমাদের কর্মী সমাবেশে হাজার হাজার কর্মী যোগ দেবেন। আমরা আমাদের এই সম্মেলনে প্রশাসন ও সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করছি। এদিকে সম্মেলন সফল করতে এবং জানান দিতে কুমিল্লা নগরীর বিভন্ন স্থানে প্রায় প্রতিদিনই প্রচারপত্র বিলি করছেন নেতাকর্মীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকেও চালানো হচ্ছে প্রচারণা।এরই মধ্যে টাউনহল মাঠে মঞ্চ তৈরি ও ডেকোরেশনের কাজ চলছে। দীর্ঘ ১৯ বছর পর কুমিল্লার টাউনহলে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে বলে নেতাকর্মীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। জামায়াতের গ্রহণযোগ্যতা বাড়াতে সাধারণ মানুষকেও প্রচারপত্র বিলির মাধ্যমে আকৃষ্ট করা হচ্ছে। সম্মেলনে জামায়াতের মহিলা শাখার নেতাকর্মীরাও অংশগ্রহণ করবেন। তাদের জন্য আলাদাভাবে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে টাউনহলের সাথে ঈদগাহ মাঠের সংযোগ থাকবে।

সম্মলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা.শফিকুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখবেন নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মদ মাছুম ও মাওলানা আবুল হাসানাত মুহাম্মদ আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য মুহাম্মদ আবদুর রব, চাকসুর সাবেক ভিপি ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড জসীম উদ্দিন সরকার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat