×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২২৩ বার পঠিত
এমরান মাহমুদ প্রত্যয়,আত্রাই(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জামায়াত ইসলামি' সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার বিকেলে সরকারি মোল্লা আজাদ কলেজ মাঠে বাংলাদেশ  জামায়াত ইসলামি উপজেলা শাখা আয়োজিত সূধী সমাবেশে ৪নং পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা শাখার জামায়াতে আমির মো.খবিরুল ইসলামের সভাপতিত্বে উক্ত বাংলাদেশ জামায়াত ইসলামি' সূধী সমাবেশ ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা সুপ্রিম কোর্ট এর ব্যারিস্টার আ.স.ম শাহরিয়ার কবির । 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো.মহিউদ্দিন। 
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন-চাঁপাইনবাবগঞ্জ ইসলামি ব্যাংক বাংলাদেশ শাখার  পি.এল.সি,এস.এ.ভি.পি  ম্যানেজার আবু সাঈদ আব্দুল্লাহ। 
বাংলাদেশ ইসলামি ছাত্র শিবিরের ঢাকা জেলা উত্তরের সাবেক সভাপতি এ্যাড.আঃ রাকিব।
রাজশাহী প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যাল শাখার ছাত্র শিবিরের সাবেক সভাপতি ইন্জিনিয়ারি মো.এনামুল হক প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, ' বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা-হানাহানি ও সন্ত্রাস মুক্ত।স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে। মানুষকে ভালোবাসবে, বিপদ-আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা-খালুর তদবির চলবে না। যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। আর নারীদের সম্ভ্রমহানী হবেনা যে দেশে - জামায়াতে ইসলামী সেই বাংলাদেশের স্বপ্ন দেখে।'

সন্ধ্যায় ইসলামি সাংস্কৃতিক ও তাফসীরুল কোরআন মহফিল অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat