×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১২-২৫
  • ২২৯ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি, জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের হামলাকারী ও বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক বিপ্লব চন্দ্র দাশকে আটক করেছে কুমিল্লা কোটবাড়ি ফাঁড়ি পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা কোটবাড়ি সংলগ্ন গন্ধমতি এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে তারা তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে জানা গেছে।

এ বিষয়ে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ বলেন, শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে দিয়েছে। এসআই লিটন তাকে আটক করে থানায় নিয়ে আসে। বর্তমানে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে আটক করে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনের করা মামলায় তাকে আটক করা হয়েছে।

আটকের বিষয়ে এসআই লিটন বলেন, তাকে আটক করা হয়েছে। ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এর আগে ২০১৬ সালের ১ আগস্ট নিহত খালেদ সাইফুল্লাহ হত্যাকাণ্ডের প্রধান আসামি তিনি। ১৬৪ ধারায় তিনি জবানবন্দিও দিয়েছেন। এছাড়াও বিভিন্ন সময় শিক্ষক ও শিক্ষার্থী মারধর করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat