×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-৩০
  • ২২৪ বার পঠিত
সাগর হোসাইন,বদলগাছী,প্রতিনিধিঃ
বদলগাছী-ভান্ডারপুর সড়কের সেনপাড়া তিন মাথা মোড়ে পিক-আপের সঙ্গে ট্রলির সংঘর্ষে ট্রলি চালকের সহকারী মুন্না (১৭) নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রলির চালক ও অপর সহকারী।

সোমবার (৩০ শে ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্না বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভোলার পালসা গ্রামের মো. হেলাল হোসেনের ছেলে। তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও আহত দুজনের নাম পরিচয় জানা যায়নি।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো শাহজাহান আলী জানান, ইট বোঝাই ট্রলি নিয়ে দেউলিয়া সড়ক দিয়ে বদলগাছী-ভান্ডারপুর সড়কে উঠছিলো ট্রলি। পথেই ভান্ডারপুরগামী একটি পিক-আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ট্রলির সহকারী মুন্নার মৃত্যু হয়। আহত ট্রলিচালক ও অপর সহকারীকে উদ্ধার করে স্থানীয়রা বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে৷ তাদের অবস্থা আশঙ্কামুক্ত। থানায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat