×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-০১-০২
  • ১৯৮ বার পঠিত
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
 
গাজীপুরের কালীগঞ্জের ছৈলাদী এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে উপজেলা জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামের আলী হোসেন খাল বাদল (৩৫) নামের এক ব্যক্তিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (০১ জানুয়ারি) বিকেলে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূরী তাসমিন ঊর্মি এ দণ্ডাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক নূরী তাসমিন ঊর্মি বলেন, নিয়মিত কাজের অংশ হিসেবে উপজেলার জামালপুর ইউনিয়নের ছৈলাদী গ্রামে  অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এ সময় কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা  আইন ২০১০ এর ১৫(১) ধারায় একটি মামলায় আলী হোসেন খাল বাদলকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।  নিয়মিত কাজের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালতের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের বিচারক।

অভিযানকালে বেঞ্চ সহকারী মাহবুবুল ইসলাম সহ থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat