×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-০১-০৬
  • ২৩১ বার পঠিত
শেরপুরের ঝিনাইগাতীতে ৩০০ বোতল ফেনসিডিলসহ আনোয়ার হোসেন (২২) নামে এক মাদক পাচারকারী যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

আনোয়ার হোসেন  উপজেলা সদরের  রামেরকুড়া মহল্লার  আব্দুল ওয়াহেদের ছেলে।  
সোমবার   (৬ জানুয়ারি) ভোরে উপজেলা   সদর বাজারের সিয়াম বাস কাউন্টারে অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ওই চোরাকারবারিকে আটক করে পুলিশ ।  

পুলিশ সুত্রে জানা গেছে, মাদক পাচারকারীরা মাদক পাচার করছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে  সোমবার ভোর সাড়ে  ৪ টার দিকে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমিনের   নির্দেশে এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে  পুলিশের একটি অভিযানিকদল  সিয়াম বাস কাউন্টারে অভিযান পরিচালনা করে।  এসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ফেনসিডিল ফেলে রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। তবে পুলিশের হাতে আটক হয় আনোয়ার  হোসেন। আটককৃত ফেনসিডিলের  বাজার মুল্য প্রায় ৩ লাখ টাকা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো, আল আমিন  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেনের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।  সোমবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি বলেন,  মাদকের বিরুদ্ধে জনস্বার্থে  পুলিশি  অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat