×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-১৫
  • ১৭৭ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ
১৯৪৭ সালে রাজনৈতিকভাবে ভারত স্বাধীন হলেও, দেশ প্রকৃত স্বাধীনতা পেয়েছে যেদিন অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। সম্প্রতি এমনি দাবি করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। শুধু তাই নয় ভাগবতের দাবি, প্রাণ প্রতিষ্ঠার বিশেষ এই তিথিকে " প্রতিষ্ঠা দ্বাদশী" হিসেবে পালন করা উচিত দেশবাসীর। আরএসএস প্রধানের এহেন মন্তব্য প্রকাশ‍্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি ) মধ‍্যপ্রদেশের ইন্দোরে বিশেষ এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মোহন ভাগবত। সেখানে রাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাইয়ের হাতে অহল‍্যা পুরস্কার তুলে দেন ভাগবত। এরপর অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে তিনি বলেন, " আগে এই দিনটিকে বলা হত বৈকন্ঠ দ্বাদশী। তবে এখন থেকে বিশেষ এই দিনকে আমাদের প্রতিষ্ঠা দ্বাদশী বলা উচিত। কারণ কয়েকশো বছর ধরে শক্রর আক্রমণ সহ‍্য করা ভারত আসল স্বাধীনতা ওইদিন পেয়েছে। স্বাধীনতা ছিল কিন্তু প্রতিষ্ঠিত ছিল না।" ভাগবত আরও বলেন, " ভারত ১৫ আগষ্ট স্বাধীনতা পেয়েছে কিন্তু তা রাজনৈতিক স্বাধীনতা ছিল। আমাদের ভাগ‍্য আমরা নিজেরাই গঠন করার অধিকার পেয়েছিলাম।আমরা সংবিধান ও গঠন করি। ভারতের নিজস্ব দৃষ্টিভঙ্গি থেকে সেই সংবিধান গঠিত হলেও কিন্তু তার ভুল ভাবধারার পথে হাঁটেনি। ফলে স্বপ্ন সত‍্যি হয়েছে তা কখনই বলা যায়নি।" তাঁর দাবি, আক্রমণকারীরা দেশের মন্দির ভেঙে ছিল কারণ তাঁদের উদ্দেশ্য ছিল ভারতের নিজস্ব ভাবনাকে ধ্বংস করা। রামমন্দির আন্দোলন কারও প্রতি বিরোধিতা ও বিদ্বেষ তৈরি করতে করা হয়নি, ভারতের নিজস্বতা ফিরিয়ে আনতে করা হয়েছিল। যাতে নিজের পায়ে দাঁড়িয়ে ভারত বিশ্বকে পথ দেখতে পারে।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat