×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ২০১ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ
ভারতের স্বাধীনতা নিয়ে বিতর্কিত মন্তব‍্যের জেরে এবার আরএসএস প্রধান মোহন ভাগবতকে গ্রেফতারের দাবি তুললেন রাহুল গান্ধী। কংগ্রেস সাংসদের অভিযোগ, ভাগবত যে মন্তব্য করেছেন তা শুধু স্বাধীনতার অপমান নয়, রাষ্ট্রদ্রোহী মন্তব্য। অবিলম্বে তাঁকে গ্রেফতার করা উচিত। রাহুলের আরও দাবি, এটা অন‍্য কোনও দেশে হলে এতক্ষনে গরাদের পিছনে জায়গা হত আরএসএস প্রধানের। বুধবার (১৫ জানুয়ারি ) ভারতের রাজধানী দিল্লিতে কংগ্রেসের নয়া দলীয় দপ্তর ইন্দিরা ভবন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাহুল গান্ধী। সেখানেই মোহন ভাগবতের বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, " ভাগবত যে মন্তব্য করেছেন তা রাষ্ট্রদ্রোহীতার সামিল। কারণ ওনার দাবি অনুযায়ী এই সংবিধান অবৈধ, ইংরেজদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল তা অবৈধ। ভারত ছাড়া অন‍্য কোনও দেশে এই ধরনের মন্তব‍্য করা হলে এতক্ষণে তাঁকে গ্রেফতার করে নেওয়া হত।" একই সঙ্গে রাহুল বলেন, " মোহন ভাগবত যে মন্তব্য করেছেন তা আপা মোর ভারতবাসীর অপমান। সময় এসেছে এই ধরনের চিন্তাধারার বিরুদ্ধে লড়াইয়ের।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat