×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৬
  • ১০৩ বার পঠিত
মোঃ রিপন মিয়া, রূপগঞ্জ :

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভোলাবো ইউনিয়নের ৯ নং ওয়ার্ড গুতুলিয়া মৌজায় ফসলি জমি ও বসতভিটা,জলাশয়সহ ৩০ বিঘা জমি রাতের আঁধারে বালি দিয়ে ভরাটের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছেন গ্রামবাসি। ৬ ডিসেম্বর শনিবার বিকালে উপজেলার কাঞ্চন - নরসিংদী সড়কের  ভোলাবো গুতুলিয়া এলাকায় এ প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। 
এতে বক্তব্য রাখেন, ৯ নং ওয়ার্ড মেম্বার নুর মোহাম্মদ মোল্লা,সাবেক ভূমি কর্মকর্তা  দানিসুর রহমান, শিক্ষক কামরুল হাসান রিপন মাস্টার, আব্দুল মান্নান মোল্লা, আব্দুর নূর, কৃষক  আনোয়ার আলী,মিলন মিয়াসহ স্থানীয় ভুক্তভোগী জমি মালিকরা৷ 

এ সময় বক্তারা বলেন, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে গুতুলিয়া মৌজায় যারা জোরকরে নিরীহ জনগণের জমি ও বালি ভরাট করতো, এখন তাদের মাঝে কিবরিয়া,জাকারিয়াসহ একটি ভূমিদস্যু চক্র অবৈধ আবাসন কোম্পানি পূর্বায়ন সিটির নামে জমি জবর দখল করে আসছে। এতে স্থানীয় শত শত কৃষক ও দরিদ্র লোকজন নিঃস্ব হয়ে যাচ্ছেন। এ নিয়ে প্রশাসনকে জানালেও প্রতিকার পাইনি। তাই রাজপথে আন্দোলনে নামছি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat