×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ২৩২ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)
মায়ের কাছে ১০ কেজি চাল চেয়েছিলেন ছেলে। কিন্তু তিনি তা দিতে অস্বীকার করেন। আর তারপরই মায়ের উপর কুড়ুল নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল ছেলের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) ঘটনাটি ঘটেছে ভারতের ওড়িশার শরৎচন্দ্রপুরে। পুলিশ জানিয়েছে, বৃদ্ধাকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। তাঁর এক ছেলের বিরুদ্ধে। ম‍ৃতার নাম রাইবারি সিংহ। অভিযুক্ত ছেলের নাম রোহিদাস। অতিরিক্ত রক্তক্ষরণেই বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে প্রকাশ, ২ ভাইয়ের মধ‍্যে প্রায়ই অশান্তি লেগে থাকত। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি ) চাল নিয়ে মায়ের সঙ্গে বচসা শুরু হয় রোহিদাসের। একটা সময় সেই বচসা চরমে ওঠে। তখন আচমকাই হাতের কাছে থাকা কুড়ুল নিয়ে মাকে আক্রমণ করেন রোহিদাস। সেই সময় বাড়িতে বৃদ্ধার অন‍্য ছেলে ছিলেন না। ফলে ছেলের আক্রমণের মুখে পড়ে অসহায় হয়ে পড়েন বৃদ্ধা। তাঁকে কোপানোর পর নিজে ও আত্মহত্যার চেষ্টা করেন রোহিদাস। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। স্থানীয়রারই পুলিশে খবর দেন। পুলিশ এসে বৃদ্ধার দেহ উদ্ধার করে। রোহিদাসের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat