×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-০১-০৫
  • ২০৫ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা
ভোলা জেলার ইলিশা লঞ্চঘাট থেকে ১০ কেজি গাঁজাসহ হৃদয় নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই তাজীব ইসলামের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা লঞ্চঘাটে অভিযান চালানো হয়। লঞ্চের পল্টুন থেকে লাগেজ ব্যাগ হাতে সিঁড়ি দিয়ে ওঠার সময় হৃদয়কে সন্দেহজনকভাবে আটক করা হয়। পরে তার ব্যাগ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক হৃদয় ফেনী জেলার পশুরাম থানার মৃত লিটন মিয়ার ছেলে।

ইলিশা তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজীব ইসলাম বলেন,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হৃদয়কে ১০ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়েছি

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাচনাইন পারভেজ জানান,
পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক এর নির্দেশনায় ভোলা জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। অভিযানের ধারাবাহিকতায় ইলিশা তদন্ত কেন্দ্র ইনচার্জের নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে ইলিশা ঘাটে একটি অভিযানে ১০ কেজি গাঁজা সহ আসামি আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat