×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-০১-২৫
  • ১৯১ বার পঠিত
সুজন রায়,মাধবপুর (হবিগঞ্জ)
হবিগঞ্জের মাধবপুরে স্থানীয় এক প্রভাবশালী ব্যাক্তির বিরুদ্ধে সরকারি রাস্তার পাশের সরকারি গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ধর্মঘর ইউনিয়নের ধর্মঘর পশ্চিম বাজার থেকে হাই স্কুলের মাঠ হয়ে দক্ষিণ দিকে মালঞ্চপুর-সন্তোষপুর এলাকায় যাওয়ার ডিসি রোড থেকে বড় বড় ৭ টি আকাশমণি গাছ কেঁটে নিয়ে যায় স্থানীয় আশরাফুল আলম রানা। সে ধর্মঘর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত আহাম্মদ আলী'র পুত্র। স্থানীয় লোকজন জানায়, সে এর আগেও বিগত সরকারের আমলে এই রাস্তা থেকে বেশকিছু গাছ কেটে নিয়েছিলেন। তার দুই ভাই স্থানীয় আওয়ামী লীগ নেতা হওয়ায় তখন ভয়ে কেউ কিছু বলেননি। এব্যাপারে আশরাফুল আলম রানার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য দিতে রাজি হননি। গাছ কাটার খবর পেয়ে মনতলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো: মজিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি গাছ কেটে নিয়ে যাওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, সে রাস্তার জায়গা থেকে গাছ কেটে নিয়েছে। এখন সে দাবি করছে এটা তার জায়গা। তবে আমরা সার্ভেয়ার এনে মেপে দেখেছি গাছগুলো রাস্তার জায়গায় পড়েছে। সহকারী কমিশনার ভূমি মো: মুজিবুর রহমান জানান, খবর পেয়ে তহসিলদার ও সার্ভেয়ার ঘটনাস্থলে গিয়েছেন। উনাদের রিপোর্ট এর ভিত্তিতে আমরা দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat