×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০২-০১
  • ২৬৯ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম প্রতিনিধি:
রাজিবপুর মডেল সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজিম উদ্দিনের বিরুদ্ধে একের পর এক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কোটি টাকার সম্পদ আত্মসাৎ, বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন, এবং শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের মতো গুরুতর অভিযোগে অভিযুক্ত তিনি।
২০০৫ সালে বিদ্যালয়টি বেসরকারি থাকা অবস্থায় পূর্ববর্তী প্রধান শিক্ষক বিদ্যালয়ের জমিতে ২০টি দোকান ঘর বরাদ্দ দিয়েছিলেন। এগুলোর এককালীন লিজমূল্য থেকে সংগৃহীত ৪ লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে জমা ছিল। কিন্তু ২০১০ সালে আজিম উদ্দিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রধান শিক্ষকের পদ দখল করে এ অর্থ উত্তোলন করেন এবং আত্মসাৎ করেন বলে অভিযোগ।
পরে তিনি আরো ৪৮টি দোকান ঘর বরাদ্দ দিয়ে লিজ বাবদ প্রাপ্ত ১৯ লাখ ২০ হাজার টাকা আত্মসাৎ করেন। এছাড়া বিদ্যালয়ের ৩.৫ একর আয়তনের পুকুরের লিজ বাবদ প্রাপ্ত অর্থও আত্মসাৎ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আজিম উদ্দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকলেও নিয়মিত বেতন-ভাতা উত্তোলন করছেন। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আ. হান্নানের মতে, প্রধান শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি নথিভুক্ত করা হয়নি।
শিক্ষার্থীদের কাছ থেকে এডমিট কার্ড, ফরম পূরণ ও সেশন ফি বাবদ নিয়মিত অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে আজিম উদ্দিনের বিরুদ্ধে।
স্থানীয়রা অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পদবি ব্যবহার করে তিনি বিদ্যালয়টিকে নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে একাধিক অনিয়ম করেছেন। বিদ্যালয়ের অফিস কক্ষ দলীয় নেতা-কর্মীদের আড্ডার জায়গা এবং বিভিন্ন অপকর্মের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও আজিম উদ্দিন কোনো প্রতিক্রিয়া জানাননি। স্থানীয়রা তার অনুপস্থিতির সুযোগে বিদ্যালয়ের শৃঙ্খলা ও শিক্ষা মান উন্নয়নের দাবি জানাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat