×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৩
  • ১৯৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
ভারতের পশ্চিমবঙ্গ রাজ‍্যে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার। রবিবার (২ ফেব্রুয়ারি ) মুর্শিদাবাদের সাগর পাড়া থানা থেকে ২ যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, ধৃতদের নাম কেরামত মাল ও সালাম বেদ। ২ জনেই বাংলাদেশের ঢাকার বাসিন্দা। জানা গেছে, গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালায় সাগর পাড়া থানার পুলিশ। সেই সমযেই ধরা পড়েন ২ সন্দেহভাজন যুবক। ২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু কোনও প্রশ্নেরই সদুত্তর না মেলায় সন্দেহ হয় পুলিশের। এরপরেই তাঁদের হেফাজতে চেয়ে জেলা আদালতে পেশ করা হয়েছে।  প্রাথমিক তদন্তে জানা যায়, ধৃত যুবকেরা ২ জনেই বাংলাদেশের ঢাকা জেলার বাসিন্দা। মাসকয়েক আগে আসাম- সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিল তাঁরা। তবে কি কারণে তাঁরা বেআইনি পথে বাংলাদেশ থেকে ভারতে এসেছিলন। তা এখনও জানা যায়নি। এই অনুপ্রবেশকারীরা কোনও নাশকতার ছক কষছিলেন কিনা, তা ও জানার চেষ্টা করছে পুলিশ। সে সব জানতে ২ জনকেই জেরা করা হচ্ছে। বিষয়টি নিয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছেন আধিকারিকরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat