×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-০২-০৬
  • ২০০ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ
বিনা অনুমতিতে বসবাসকারী ১০৪ জন ভারতীয়কে ইতিমধ্যে দেশে ফেরত পাঠিয়েছে মার্কিন প্রশাসন। কিন্তু তাঁদের যেভাবে ফেরত পাঠানো হয়েছে তা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কারণ একাধিক ছবি ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যদিও ভারত সরকার দাবি করেছে, ওই ছবি ভারতীয়দের নয়। কিন্তু আমেরিকা থেকে দেশে ফিরে আসা এক নাগরিক জানাচ্ছেন অন‍্য কথাই। প্রথম দফায় দেশে ফিরে আসা ১০৪ জনের মধ‍্যে রয়েছে যশপাল সিং(৩৬)। তিনি পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দা। তাঁর কথায়, মার্কিন সামরিক বিমানে তাঁদের আনার সময়ে হাত পা চেন দিয়ে বেঁধে দেওয়া হয়েছিল। একমাত্র ভারতে বিমান অবতরণ করার পরই তাঁদের সেই বাঁধন খোলা হয়। যশপাল বলেছেন, " আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের আবার কোনও ডিটেনশন ক‍্যাম্পে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আমাদের সকলের হাতে হাত কড়ি এবং পা চেন দিয়ে বাঁধা ছিল কিন্তু পরে জানতে পারি আমরা দেশে ফিরছি। তিনি এ ও জানান, আমেরিকা যাওয়ার পর তাঁদের ১১ দিন ডিটেনশন সেন্টারে কাটতে হয়েছিল। ৩০ লক্ষ টাকা খরচ করে ডাংকি রুটে আমেরিকা গেছিলেন যশপাল। এতে তাঁর সময় লেগেছিল ৬ মাস। তিনি জানিয়েছেন, প্রথমে ইউরোপ গিয়ে তারপর সেখান থেকে ব্রাজিল গেছিলেন তিনি। তারপর আরও একাধিক দেশ ঘুরে আমেরিকা পৌঁছান। তাঁর এজেন্ট প্রতিশ্রুতি দিয়েছিলেন বৈধ ভিসা করিয়ে দেবেন। কিন্তু তা হয়নি। ২৪ জানুয়ারি তিনি আমেরিকা সীমান্তে ধরা পড়েন। ফেরত আসা ভারতীয়দের প্রায় সকলেই ডাংকি রুটে গেছিলেন আমেরিকায়। কারও ২০ লক্ষ, তো কারও ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে তাতে। হরবিন্দর নামের এক যুবক  জানিয়েছেন, জঙ্গল, পাহাড়, নদী সব পেরিয়ে তাদের যেতে হয়েছে। ডাংকি রুটে কয়েকজনকে মারা যেতেও দেখেছেন তিনি। এছাড়া অনেকের জামাকাপড় থেকে শুরু করে বহু জিনিস চুরি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat