×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-০২-১০
  • ২০৮ বার পঠিত
  আব্দুল মজিদ ,ঠাকুরগাঁও প্রতিনিধি: 

ঠাকুরগাঁওয়ে বিদেশী পিস্তল, ম্যাগাজিনসহ সোহেল রানা (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এ সম্মেলনের আয়োজন করে জেলা পুলিশ। তাকে ভোররাতে পৌর শহরের গোবিন্দনগর এলাকায় নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। 
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, পিপিএম বলেন, সোমবার ভোররাতে পৌরসভার গোবিনন্দনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এ সময় ওই মহল্লার খোরশেদ আলমের ছেলে মো: সোহেল রানা (৩৩) এর বাড়ির তল্লাসীর সময়ে বিছানার নিচ থেকে একটি বিদেশী পিস্তল ম্যাগাজিনসহ উদ্ধার করে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহেল রানা সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারে ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন।  এ সময় জেলা পুলিশের উর্দ্ধতর কর্মকর্তাগণ ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। 
অন্যদিকে জেলা পুলিশের একটি বিশেষ টিম সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজারের মৎস্য খামার হতে ঢাকা মেট্রো মামলা নং-৫৫৩/২০১৭ সংক্রান্তে ১ বছর কারাদন্ডসহ ৩১ লাখ টাকা জরিমানা দন্ডে দন্ডিত আসামী গোলাম কিবরিয়াকে গ্রেফতার করে। সে হরিনারায়নপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে। 
এছাড়াও গত ২৪ ঘন্টায় জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেফতারসহ সদর থানা ২টি, পীরগঞ্জ থানা ৪টি, হরিপুর থানা ১টি, ভুল্লী থানা ১টিসহ সর্বমোট ৮টি গ্রেফতারী পরোয়ারা মূলে আসামী গ্রেফতার পূর্বক নিস্পত্তি করা হয়। 
জেলার সকল অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat