×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-০২-২২
  • ৭০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবান প্রতিনিধিঃ

বান্দরবানের আলীকদম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস -২০২৫'।  শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে বর্ণিত প্রতিষ্ঠান প্রাঙ্গণে জাতীয় প্রতাকা অর্ধনিমিত করে উত্তোলন, খালি পায়ে প্রভাতফেরি করে শহিদ মিনারে ফুল দেওয়ার মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এ দিবস উপলক্ষ্যে ছড়া ও কবিতা পাঠ এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানের কৃর্তি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।

সভাপতির সমাপনী বক্তৃতায় এসিপিএসসি'র অধ্যক্ষ মেজর খন্দকার মোশতাক আহমেদ বলেন, এইদিনে অত্যন্ত শ্রদ্ধাভরে ভাষা শহিদদের স্মরণ করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের একুশের চেতনায় উজ্জীবিত হতে দেশপ্রেম অনুপ্রাণিত হওয়ার আহবান জানান। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat