×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০২-২৩
  • ৯৪ বার পঠিত
গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের শ্রীপুর উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু মাইকে ঘোষণা দিয়ে চাঁদা দাবির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার চারজন হলেন- হাসেম, বয়স(৩৯), আসাদুল ইসলাম,বয়স (২৪), সুমন মিয়া, বয়স (২৮) এবং হৃদয় হাসান রাকিব, বয়স (২৬)। এই ঘটনার মূল অভিযুক্ত জাহাঙ্গীর আলম পিন্টুকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে একজনের কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। মূলহোতা জাহাঙ্গীর আলমসহ বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ অভিযান পরিচালনা করছে।

উল্লেখ্য, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের এমসি বাজারে বিকেল ৪টার দিকে যুবদলের সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম পিন্টু ঘোষণা দেন, ‘আজ থেকে এ বাজারে টাকা তুলব আমি। আমি যতদিন বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই বাজার আমার নেতৃত্বে চলবে। কেউ বাধা দিলে তাকে অনেক খেসারত দিতে হবে। এর আগে তার নেতৃত্বে উপজেলার এমসি বাজারে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে মিছিল করেন যুবদলের নেতাকর্মীরা। ইতোমধ্যে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat