×
সদ্য প্রাপ্ত:
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৫-০৩-০১
  • ৯৩ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি:


কুমিল্লার চান্দিনায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন পোশাক শ্রমিকেরা। প্রায় সোয়া ১ ঘণ্টা অবরোধে মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় মহাসড়কের চান্দিনা উপজেলার পশ্চিম বেলাশহর এলাকায় মহাসড়ক অবরোধ করে বেলাশহর এলাকাস্থ ‘ডেনিম প্রসেসিং প্লান্ট’ নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। পৌনে ১১টায় প্রশাসনের হস্তপেক্ষে ও উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকায় অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়। 

অবরোধের কারণে শুক্রবার দুপুরে মহাসড়কের বুড়িচং উপজেলার কোরপাই থেকে চান্দিনার মাধাইয়া এলাকা পর্যন্ত অন্তত ১০ কিলোমিটার জুড়ে যানবাহনের তীব্র চাপ দেখা গেছে। যানজট নিরসনে হাইওয়ে ও জেলা পুলিশের সাথে কাজ করছে বিএনপি নেতা-কর্মীরা।

ডেনিম প্রসেসিং প্লান্টের একাধিক শ্রমিক জানান, দুই মাস ধরে তাঁদের বেতন দিচ্ছে না মালিকপক্ষ। দুই মাসের বেতন কারও ৩০ হাজার, কারও ৪০ হাজার টাকা বকেয়া। এ মাসে তাদের মাত্র ৬ হাজার টাকা বেতন দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। এতে তারা ঘর ভাড়া দিতে পারছেন না। এমনকি খাওয়া-দাওয়াও করতে পারছেন না। 

এক শ্রমিক বলেন, আমাদের কথা কেউ ভাবে না। মালিকদের কাজ করি, কিন্তু আমরা এখান থেকে বেতন নিয়ে যে সংসার চালাই সেটা কেউ ভাবে না। আজ আমরা বাধ্য হয়েই মহাসড়কে নেমেছি।’

এদিকে আজ কুমিল্লার চান্দিনা উপজেলা বিএনপির সম্মেলন থাকায় মহাসড়ক হয়ে নেতা-কর্মীরা সভাস্থলে আসতে বিঘ্ন ঘটার আশঙ্কায় পুলিশের সাথে মহাসড়কের যানজট নিরসনে কাজ শুরু করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। 

উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওন বলেন, ‘তুচ্ছ বিষয়ে মহাসড়ক অবরোধ করা একটি অভ্যাসে পরিণত হয়েছে। আজ (শুক্রবার) সকালে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা ঘটনাস্থলে এসে শ্রমিকদের সাথে কথা বলি এবং তাদের ন্যায্য পাওনা পরিশোধ করতে মালিক পক্ষের সাথে আলোচনা করে এর সুষ্ঠু সমাধান করব বলে আশ্বস্ত করি। আমাদের কথার ওপর ভরসা করে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। শুক্রবার জুম্মার দিন, মহাসড়কের যানজট নিরসনে আমাদের নেতা-কর্মীরা কাজ করছে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির উপপরিদর্শক (এস.আই) মো. মনিরুল ইসলাম বলেন, ‘শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করায় আমরা মালিকপক্ষের সাথে আলোচনা করে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতনভাতা পরিশোধ করার আশ্বাসে তারা মহাসড়ক থেকে সরে দাঁড়ায়। প্রায় সোয়া এক ঘণ্টা অবরোধে যানজট দীর্ঘ হয়। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে আমাদের হাইওয়ে পুলিশ। বিকেলের মধ্যে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat