×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২০-০৮-৩১
  • ৩০১ বার পঠিত

সংবাদ সম্মেলনে অভিযোগ... 

স্বাধীনবাংলা, বরিশাল প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক মনিরের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে বিপাকে পড়েছে ভুক্তভোগী তরুণীর পরিবার। মামলার আসামি তার সহযোগীদের হুমকিতে সপরিবারে এলাকা ছাড়া ধর্ষণের শিকার ওই তরুণী।

আজ রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টায় বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ওই তরুণী এই অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ধর্ষণের শিকার ওই তরুণী বলেন, মামলা করার পর আসামি তার সহযোগীরা আমাকে এসিড মারাসহ পুরো পরিবারকে হত্যার পরে লাশ গুম করার হুমকি দিচ্ছে। একই সঙ্গে এই মামলার সাক্ষীদেরও হুমকি দেওয়া হচ্ছে, যাতে তারা আদালতে সাক্ষ্য না দেয়। এমনকি তারা আমাদের বসতবাড়িতে আগুন দেওয়ার হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে ওই তরুণী আরও বলেন, ২০১৭ সালে চাকরি চাইতে কাঁঠালিয়ার তৎকালীন উপজেলা ভাইস চেয়ারম্যান (বর্তমানে চেয়ারম্যান) এমদাদুল হক মনিরের কাছে গিয়েছিলেন তিনি। চাকরির তদবিরের কথা ২০১৭ সালের এপ্রিল তাকে বরিশাল নগরীর আগরপুর রোডে তার বন্ধু মিঠু সিকদারের বাসায় নিয়ে ধর্ষণ করে মনির। ওইদিনই তথাকথিত এক কাজী ডেকে বিয়ের করার কথা বলে বিভিন্ন কাগজপত্রে তার সাক্ষর নেয় সে।

এরপর থেকে স্ত্রী পরিচয়ে মনির তার বাড়ি কাঁঠালিয়ার আমুয়া বাজারে তার তলা ভবনে, বরিশাল নগরীতে বন্ধু মিঠু সিকদারের বাসা এবং ঢাকার লঞ্চের কেবিনে তার সাথে মেলামেশা করে। একপর্যায়ে বিয়ের কাগজপত্র চাইলে মনির টালবাহানা শুরু করে এবং বিয়ে হয়নি বলে জানায়।

ঘটনায় গত ২৫ আগস্ট মনিরের বিরুদ্ধে বরিশাল নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করে। এরপর থেকে আসামি তার সহযোগীরা হুমকি দিচ্ছে বলে ওই তরুণী সংবাদ সম্মেলনে দাবি করেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat