×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৩১ বার পঠিত
রনি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের শম্ভুগঞ্জ এলাকায় রঘুরামপুর পূর্বপাড়ায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুনের কারখানা পরিচালনার অভিযোগে ১৫ জনকে আটক করেছে কোতোয়ালী পুলিশ, অভিযানে বিপুল পরিমাণ কারখানার মালামাল জব্দ করা হয়েছে।

তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-প্রকৌশলী হামিদুর রহমান বা'দী হয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা টি দায়ের করেন, এ সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপক হিলটন পাল, তাদের নেতৃত্বে তিতাসের একটি বিশেষ টিম ও কোতোয়ালী মডেল থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে অংশ নেন কোতোয়ালী মডেল থানার এসআই রিপন চন্দ্র সরকার, যিনি দক্ষতার সঙ্গে পুরো অভিযান টি পরিচালনা করেন, অভিযান টি সম্পূর্ণ হয় ময়মনসিংহ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিব্বিরুল ইসলাম এর প্রত্যক্ষ তত্ত্বাবধানে।

এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরে শম্ভুগঞ্জের ব্যবসায়ী খোকন সরকারের মালিকানাধীন জমিতে অবৈধভাবে গ্যাস লাইন টেনে চুনের কারখানা চালানো হচ্ছিল, তিতাস কর্তৃপক্ষকে বিষয়টি জানালে অবশেষে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয়দের দাবি, এই ধরনের অবৈধ সংযোগ শুধু সরকারের রাজস্ব ক্ষতি করছে না, বরং এলাকাবাসীর জীবনের জন্যও বড় ঝুঁকি তৈরি করছে, আটককৃত ১৫ জনকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat