×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-০৮
  • ২৪১ বার পঠিত
মো: আরিফুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা উপজেলার দৌলতপুর, গোগা ও কায়বা বিওপির সীমান্ত এলাকা থেকে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর সদস্যরা।

খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার, পিবিজিএম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে দৌলতপুর, গোগা ও কায়বা বিওপি এলাকায় পৃথক অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ ও ২৭ বোতল ভারতীয় মদ। জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

লে. কর্নেল খুরশীদ আনোয়ার আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে এবং মাদক চোরাকারবারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat