×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ৩০৬ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, লামাঃ

বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ হিরো  সার্কেল অ্যাডজুট্যান্ট /উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে পদোন্নতি ও  বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মধুঝিরিস্থ আনসার ভিডিপির কার্যালয়ে সংশ্লিষ্ট সকলের আয়োজনে এ সংবর্ধনা সভা হয়। 

এ সময় বক্তারা জানান,মোহাম্মদ হিরো স্যার দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে সার্কেলের আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কর্মজীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম ও টি আই  ঝরনা খাতুন এবং লামা উপজেলা অন্তর্গত সকল ইউনিয়নের ইউনিয়ন হিল ভিডিপি প্লাটুন কমান্ডার,  দলনেতা, দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। সকলে স্যারকে সকল স্তরে কমান্ডার  বিদায় দেওয়ার সময় চোখের পানি ফেলে স্যারের জীবনের কৃতজ্ঞ জানান।
 
সকলে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে সার্কেলের পক্ষ থেকে মোহাম্মদ হিরো স্যারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat