×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৭১ বার পঠিত
  • শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা হাতবোমার আঘাতে পুলিশের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।


জাহিদ হাসান টিপু , শরীয়তপুর জেলা প্রতিনিধি :


বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঙ্গা–ঢাকা এক্সপ্রেসওয়ের তস্তারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় মিছিল বের করে দলটির নেতা–কর্মীরা। এ সময় তারা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে হাতবোমা নিক্ষেপ করে। এতে গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ সদস্যরা নিরাপত্তার জন্য পিছু হটেন। সেই সুযোগে দুষ্কৃতকারীরা একই পথে চলাচলরত একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করে। ফলে এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সন্দেহভাজন তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসূল বলেন,

“দুষ্কৃতকারীদের নিক্ষেপ করা হাতবোমার আঘাতে পুলিশের গাড়ির সামনের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা পিছু হটলে তারা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। ঘটনায় তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat