×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৩১ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল, স্টাফ রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মচারীকে মাইক্রোবাসে উঠিয়ে  চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় গনেশ মহন্ত (৩৭)  ও জি আর ১০৮ নং মামলার ওয়ারেন্ট ভুক্ত সাগর আলী (২৩) নামে দুই আসামিকে গ্রেফতার করেছে আত্রাই থানা পুলিশ। 

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁ মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে আত্রাই থানার তদন্ত কর্মকর্তা মো.কাওছার আলম।

গ্রেফতার গনেশ মহন্ত নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার  গোপাল মহন্তের ছেলে।

অপর দিকে পৃথক অভিযানে  ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী (২৩) কে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স।
গ্রেফতার কৃত সাগর আলী আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।

রবিবার(১৬ নভেম্বর) দুপুরে আসামিদের নওগাঁ জেলা হাজতে প্রেরণ করা হয়। 

এ ব্যপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ মো.মনসুর রহমান বলেন,
 গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে মাইক্রোবাসের ভেতর অস্ত্রের মুখে জিম্মি করে নগদ চার লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এরপর ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে আত্রাই থানার তদন্ত  কর্মকর্তা মো.কাওছার আলমের  নেতৃত্বে অভিযান চালানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে চকদেব নুনিয়াপাড়া এলাকা থেকে গনেশ মহন্তকে গ্রেফতার করা হয়। অপর দিকে ওয়ারেন্ট ভুক্ত আসামি সাগর আলী কে এস আই মোস্তাফিজুর রহমান ও তাঁর সঙ্গীয় ফোর্স আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। 
দুই জন আসামিকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat