×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১১৮ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধি:
মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় ঘোষিত হয়েছে বলে দাবি করে এবং আওয়ামী লীগের সন্ত্রাসী তৎপরতা থেকে সাধারণ মানুষের জান–মাল রক্ষায় দৃঢ় অবস্থান গ্রহণের লক্ষ্যে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনের নেতৃত্বে টঙ্গী ও গাছা এলাকায় বর্ণাঢ্য মোটরসাইকেল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারীরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচারের প্রতি অবিচল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এসময় সরকার জাবেদ আহমেদ সুমন বলেন, সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে চলাচল ও কাজকর্ম করতে পারে, সেজন্য তারা মাঠে অবস্থান নিয়েছেন। তিনি তার ভাষণে শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত কথিত রায়টি কার্যকর করার দাবি জানান এবং তার সহযোগীদের আইনের আওতায় আনার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেঞ্চের আহমেদ, টঙ্গী পূর্ব থানা বিএনপির দপ্তর সম্পাদক মিজানুর রহমান, সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা সিরাজুল ইসলাম সাথী, টঙ্গী পূর্ব থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ ইউসুফ, সদস্য সচিব মামুন, ৫৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নিরব, গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সদস্য রাজিব বিন শহিদ রিগান, যুবদল নেতা মোফাজ্জেল উদ্দিন সরকার বিজয় প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat