×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ২৩৪ বার পঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

 

 নওগাঁর পত্নীতলা উপজেলায় নাশকতা মামলার অভিযোগে নজিপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রী সূর্যকান্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুর ১টা ১০ মিনিটে উপজেলার চকনিরখীন মোড় (ঠুকনিপাড়া) এলাকায় তার নিজ ধানের আড়ৎ থেকে তাকে আটক করে পত্নীতলা থানা পুলিশ। এ সময় এসআই রিপন অভিযানে অংশ নেন।

পুলিশ জানায়, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় বিএনপি অফিস ভাঙচুর ও নাশকতার অভিযোগে গত ৫ আগস্ট মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার প্রাথমিক তদন্তে শ্রী সূর্যকান্তের সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে তাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল পুলিশ।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক শ্রী সূর্যকান্তের বিরুদ্ধে আরও কয়েকটি অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat