×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৪৪ বার পঠিত
সুজন রায় মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :


হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগান সংলগ্ন এলাকায় পৃথক দু’টি অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ ও ইস্কফ সিরাপ জব্দ করেছে বিজিবি। জব্দকৃত মাদকের মোট আনুমানিক সিজার মূল্য ৮৩ হাজার ২০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৯ নভেম্বর) সকালে তেলিয়াপাড়া বিওপি’র একটি বিশেষ টহলদল জালারপাড় এলাকায় কৌশলগত অবস্থান নেয়। সকাল ৯টায় চা-বাগানের ঝোপে লুকানো অবস্থায় মালিকবিহীন ১৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার সিজার মূল্য ২৪ হাজার টাকা।

এছাড়া, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ৮টা ৩০ মিনিটে তেলিয়াপাড়ার খ্রীষ্টান কবরস্থান এলাকায় পরিচালিত আরেকটি বিশেষ অভিযানে মালিকবিহীন ১৪৮ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ জব্দ করে টহলদল। যার সিজার মূল্য ৫৯ হাজার ২০০ টাকা।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, “জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, হবিগঞ্জে জমা দেওয়ার কার্যক্রম চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat