×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৯২ বার পঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ

 

নওগাঁর পত্নীতলায় বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪৩২। উপজেলা প্রশাসন, নজিপুর ইউনিয়ন পরিষদ এবং এনজিও ফোরাম পত্নীতলার যৌথ উদ্যোগে বুধবার (১৯ নভেম্বর) দুপুর ২টা থেকে বেংডোম গ্রামের পূর্ব মাঠে শুরু হয় দিনব্যাপী নানা কর্মসূচি।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ধান কাটার প্রতিযোগিতা। প্রতিযোগিতায় অংশ নেন মোট ৮১ জন কৃষক-কৃষাণী। তাদের মধ্য থেকে পরিচ্ছন্ন ও দ্রুত ধান কাটায় দক্ষতার ভিত্তিতে ৯ জনকে পুরস্কৃত করা হয়। এরপর মাঠেই কৃষক-কৃষাণী ও আমন্ত্রিত অতিথিদের জন্য নবান্নের খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোহাইমিনুল  ইসলাম,

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশিষ কুমার দেবনাথ,

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ আল মামুন,

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বুলবুলি খাতুন,

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুন্ডু,

কৃষি অফিসের (Asso) নজিপুর পৌরসভা ও নজিপুর ইউনিয়নের বেংডোম ব্লকের অফিসার মোঃ জালাল উদ্দীন,
সহ স্থানীয় শিক্ষক ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দি হাঙ্গার প্রজেক্টের এলাকা সমন্বয়কারী আসির উদ্দিন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat