×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১৮৯ বার পঠিত

এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

লালমোহন উপজেলার শাহবাজপুর রেসিডেন্সিয়াল মাদরাসার উদ্যোগে আজ শনিবার (২৩ নভেম্বর ২০২৫ইং) মাদরাসা হলরুমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ সমাবেশে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক গঠন ও অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মো. আবুল হাসান। তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের মূল শক্তি হলো অভিভাবক তাদের সচেতন অংশগ্রহণ শিক্ষার্থীদের সাফল্যের পথ আরও সুগম করে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাহী পরিচালক  আজিজুল হক। শিক্ষার্থীদের আদর্শ চরিত্র গঠন, নিয়মিত পাঠদানে উৎসাহ এবং প্রযুক্তি-সচেতন শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ খালিদ হোসাইন। তিনি অভিভাবকদের সহযোগিতা ও নিয়মিত যোগাযোগের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, “শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকের সমন্বয়েই একটি মানসম্মত শিক্ষা পরিবেশ গড়ে উঠে।”

অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat