×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৪
  • ১৭৪ বার পঠিত
 কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক 

কুষ্টিয়ায় গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের বাইরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ করেছেন কর্মকর্তারা। শনিবার (২২ নভেম্বর) রাতে শহরের পিটিআই রোডের এরিয়া অফিসে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তারা।
আগুনে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে যায়। তবে ব্যাংকের ভেতরের কোনো কাগজপত্রের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
বাড়িটির কাছেই বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়ি।
এ বিষয়ে ব্যাংকের কর্মকর্তা বিপ্লব দাস বলেন, ‘সকালে অফিসে এসে তারা দেখতে পান ব্যাংকে আগুন দেওয়া হয়েছে। এতে সাইনবোর্ডসহ বারান্দার গ্রিলের কিছু অংশ পুড়ে গেছে। তবে ব্যাংকের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’
কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat