×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১১৬ বার পঠিত

ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রাজধানীর কড়াইল বস্তির অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানিয়েছেন।

ওই পোস্টে মির্জা ফখরুল লেখেন, আমি ঢাকার বিত্তবানদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, কড়াইল বস্তির প্রতিটি মানুষকে আবার নতুন করে জীবন শুরু করতে সাহায্য করুন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় কড়াইল বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় ১৬ ঘণ্টার চেষ্টায় বুধবার সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস জানিয়েছে, কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেড় হাজারের মতো ঘর পুড়ে ছাই হয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat