×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-৩০
  • ১০২ বার পঠিত
শাজাহান আহমেদ আসিফ
নরসিংদী জেলা প্রতিনি

 নরসিংদীর বেলাবোতে এভারকেয়ার হসপিটালের উদ্যাগে দুই দিনব্যাপী ফ্রি শিশু হৃদরোগ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) নরসিংদীর বেলাবো উপজেলার ভাটেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বিনামূল্যে শিশু হৃদরোগ মেডিকেল ক্যাম্প আয়োজন করেছে।

 ক্যাম্পে নেতৃত্ব দেন শিশু হৃদরোগ বিভাগের প্রতিষ্ঠাতা ও সিনিয়র কনসালটেন্ট ডা. তাহেরা নাজরীন। তিনি শতাধিক শিশুকে বিনামূল্যে চিকিৎসা ও ২ডি এবং কালার ডপলার ইকোকার্ডিওগ্রাফি পরীক্ষা করেন।

সার্জারি রোগীদের সেবা দেন কার্ডিওথোরাসিক এন্ড ভাস্কুলার সার্জন ডা. সোহেল আহমেদ। ক্যাম্প উদ্বোধন করেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তারা জানান মানুষের জন্য উন্নত ও সাশ্রয়ী সেবা নিশ্চিত করতেই এই ফ্রি ক্যাম্পের আয়োজন। ক্যাম্পে রোগ নির্ণয়, বিশেষজ্ঞ পরামর্শ, ভর্তি-পূর্ব সহায়তা ও উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের ব্যবস্থাও রাখা হয়।

ডা. তাহেরা নাজরীন জানান, জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের জন্য এভারকেয়ারের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে। ক্যাম্পটি স্থানীয় মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নরসিংদীতে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এভারকেয়ার হসপিটালের এই উদ্যোগ এলাকাবাসীর কাছে এক মানবিক সেবা হিসেবে দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat