×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৭০ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ আসামরাজ্যের নগাঁও জেলার কাঞ্চনপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রবিবার (৩০ নভেম্বর ) রাতে এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩ যুবক। রাতের আধাঁরে নগাঁওয়ের রুপসিহাট এলাকায় ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনাস্থলেই ৩ যুবকের মৃত্যু হয়। জানা গেছে, তারা ৩ জন একই বাইকে করে যাত্রা করছিলেন। সূত্রে প্রকাশ, যুবকরা রুপসি থেকে বালিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে কোনও যানবাহনের সঙ্গে সংঘর্ষের জেরে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে রুপসিহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নগাঁও হাসপাতালের মর্গে প্রেরণ করেন। পুলিশ নিহত ৩ যুবকের পরিচয় শনাক্ত করেছে। তাঁরা হলেন যথাক্রমে রাজদুল হক, মেহেদি আলম এবং সাকিল আহমেদ। ৩ জনই কাঞ্চনপুর গ্রামের বাসিন্দা। দুর্ঘটনার সঠিক কারণ জানাতে তদন্ত শুরু করেছে রুপসিহাট থানার পুলিশ। এনিয়ে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat