×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০২
  • ১১৬ বার পঠিত
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ নোয়াপাড়া রেলস্টেশনে স্থাপিত রেলওয়ে পুলিশ ফাঁড়ির আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফাঁড়িটির কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জাহিদ বিন কাশেম বলেন, “রেলপথ দেশের মানুষের অন্যতম নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। নোয়াপাড়া স্টেশনে স্থায়ী রেলওয়ে পুলিশ ফাঁড়ি স্থাপিত হওয়ায় যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং ট্রেন চলাচলের সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে।” তিনি আরও বলেন, ফাঁড়ির মাধ্যমে স্টেশন এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ খাইরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, “নোয়াপাড়া রেলস্টেশনকে নিরাপদ রাখতে পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন। যাত্রীসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. সোহেল, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বলেন, এই ফাঁড়ি কার্যক্রম চালু হওয়ায় রেলস্টেশনে জরুরি সেবা দ্রুত প্রদান, যাত্রীদের হয়রানি কমানো, মালামাল পরিবহনে নিরাপত্তা নিশ্চিত এবং রেললাইন সংলগ্ন এলাকায় অপরাধ প্রতিরোধ আরও সহজ হবে।

স্থানীয়দের আশা, নতুন এই পুলিশ ফাঁড়ির মাধ্যমে নোয়াপাড়ায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে এবং রেলযাত্রা আরও নিরাপদ ও ঝামেলামুক্ত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat