×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৩৫ বার পঠিত
মোঃ রাফসান জানি , ভোলা

ভোলায় কোস্ট গার্ডের একটি অভিযানে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা বোরহানউদ্দিন থানাধীন হাকিমুদ্দিন বাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে তার কাছ থেকে প্রায় ১৮ হাজার টাকা মূল্যের মোট ৩৬ পিস ইয়াবা এবং ১টি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে তাকে আটক করে কোস্ট গার্ডের হেফাজতে নেওয়া হয়।

আটককৃত ব্যক্তি হলেন—
মোঃ নাজমুল (২৮)
পিতা: মোঃ সিদ্দিক
গ্রাম: উদয়পুর, ডাকঘর: জয়পুর
থানা: বোরহানউদ্দিন, জেলা: ভোলা।

জব্দকৃত ইয়াবা, মোটরসাইকেল ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে নিশ্চিত করেছেন কোস্ট গার্ড কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম, বিএন জানান, “মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষায় কোস্ট গার্ড সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat