×
সদ্য প্রাপ্ত:
সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১২০ বার পঠিত

এম এ হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলার লালমোহনে ফাযিল (স্নাতক) ও কামিল (স্নাতকোত্তর) মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষক দক্ষতা বৃদ্ধি ও মুখলিস আলিম তৈরির কৌশল নির্ধারণ বিষয়ে অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার হলরুমে ফাযিল ও কামিল মাদরাসা পরিবার, লালমোহনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মোশাররফ হোসাইন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ। তিনি মাদরাসা শিক্ষার গুণগত উন্নয়ন, পাঠদানের আধুনিক পদ্ধতি এবং ছাত্রদের নৈতিক মূল্যবোধ জোরদারের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের সহকারী পরিচালক (উন্নয়ন পরিকল্পনা) মো. জিয়াউর রহমান এবং সাতারকুল ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গজারিয়া ইসলামিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. রফিকুল ইসলাম খানসহ আরও অনেকে।

সঞ্চালনায় ছিলেন লালমোহন ইসলামিয়া কামিল মাদরাসার ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলম।

সভায় লালমোহন উপজেলার দাখিল, আলিম, ফাযিল ও কামিল মাদরাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও শিক্ষকমণ্ডলী অংশ নেন। আলোচনায় শিক্ষক প্রশিক্ষণ জোরদার, পাঠ্যসূচির উন্নয়ন এবং নৈতিক–আদর্শিক শিক্ষার প্রসারে সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat