×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ৮৮ বার পঠিত
নাদিমুল আল তানভীর, কুমিল্লা (উত্তর) প্রতিনিধি :

কুমিল্লা–সিলেট আঞ্চলিক মহাসড়কের কোম্পানীগঞ্জ এলাকায় ভুল পরিচয়ের জেরে দুই যুবকের ওপর হামলার ঘটনা ঘটেছে। গত (৩ ডিসেম্বর) বুধবার বিকাল ৫টার দিকে ইউপি সুপার মার্কেটের পাশে এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হয়েছেন দেবিদ্বার পৌরসভার ২নং ওয়ার্ডের ভিংলাবাড়ী গ্রামের মাছ ব্যবসায়ী সফিক মিয়ার ছেলে সায়মন ও ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের পৈয়াপাথর গ্রামের ইউনুস মিয়ার ছেলে আরমান।

স্থানীয় সূত্র জানায়, ওই সময় মহাসড়কে গুঞ্জুর ও বাখরনগর গ্রামের যুবকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলছিল। পরিস্থিতি বোঝার আগেই গুঞ্জুর গ্রামের কয়েকজন যুবক সায়মন ও আরমানকে ‘বাখরনগরের লোক’ মনে করে অতর্কিতে হামলা চালায়। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পথচারীরা ছুটোছুটি শুরু করেন।

আহত সায়মন জানান, আমি প্রতিদিনের মতোই কোম্পানীগঞ্জে মাছ বিক্রির টাকা আনতে গিয়েছিলাম। হঠাৎ দেখি চারদিকে মানুষ দৌড়াচ্ছে। কিছু দূর এগোতেই বুঝলাম দুই গ্রামের ধাওয়া-পাল্টাধাওয়া চলছে। আমি রাস্তার এক পাশে দাঁড়ালে গুঞ্জুরের কয়েকজন এসে আমাকে বাখরনগর মনে করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। আমার পরিচয় দেওয়ার পরও মারধর চালায় এবং বলে হাজী ইদ্রিসের লোকদের মারতে আইছ এবার বুঝ কি মজা।

আরমান বলেন, আমি গুঞ্জুর রাস্তার মোড়ে একটি ওয়ার্কশপে কাজ করি। সংঘর্ষ দেখে বাড়ি ফেরার পথে গুঞ্জুরের কয়েকজন যুবক আমাকে রামদা দিয়ে কোপায় এবং কিল-ঘুষি মারে। কিছুক্ষণ পর আমি অজ্ঞান হয়ে যাই।

এলাকাবাসীর অভিযোগ, গুঞ্জুর এবং বাখরনগর  গ্রামের কিছু বকাটে যুবকের দৌরাত্ম্য দীর্ঘদিন ধরে চললেও প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় তাদের সাহস আরও বেড়েছে। কিছু হলেই বাজারে এসে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় ও লুটপাট চালায়।

ঘটনার পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। বড় ধরনের সংঘর্ষ এড়াতে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat