×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১৬১ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর 

আওয়ামীলীগের দোসর জাহিদুল হক সেলিম ও তার সশস্ত্র ক্যাডার রাশেদুল হাসান নওশাদ এ ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন—জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, জামালপুর সিটি প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ও দৈনিক জামালপুর দিনকাল পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ মুনিরুল হক নোবেল, দৈনিক দিনকাল পত্রিকার সম্পাদক সাইদ পারভেজ তুহিন, জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হানিফ উদ্দিন, সদর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ ইকবাল আকন্দ, বাংলাদেশ কংগ্রেস জামালপুর জেলা শাখার আহ্বায়ক ও মাসিক শুভসময় পত্রিকার প্রকাশক–সম্পাদক আবু সায়েম মোঃ সা’আদাতুল করিম, দলিল লেখক আরিফুজ্জামান আকন্দ প্রমুখ।

বক্তারা বলেন, "একটি সংঘবদ্ধ চক্র দুর্ঘটনাকে হামলার ঘটনা সাজিয়ে নিরীহ সাংবাদিক ও দলিল লেখকদের হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা বাতিল করে সন্ত্রাসের গডফাদার জাহিদুল হক সেলিম ও তার পোষ্য রাশেদুল হাসান নওশাদকে গ্রেফতার করতে হবে।"
তারা আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সাংবাদিক আলহাজ্ব মোঃ আরজু আকন্দ বলেন, “এই মিথ্যা মামলা আমাকে বিস্মিত ও হতবাক করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। প্রকৃত ঘটনা তদন্তের মাধ্যমে প্রশাসনকে সত্য উন্মোচন করতে হবে এবং দায়ীদের আইনের আওতায় আনতে হবে। একইসাথে মিথ্যা মামলাটি দ্রুত বাতিলেরও দাবি জানাই।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat