- প্রকাশিত : ২০২৫-১২-০৬
- ১০৪ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের আড়াইহাজারে 'আমরা নারায়ণগঞ্জ এর সন্তান' সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে 'নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও, বাঁচাও নারায়ণগঞ্জ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আড়াইহাজার উপজেলা পরিষদ সভাকক্ষে সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম-এর সঞ্চালনায় সেমিনারটি শুরু হয়।
প্রধান অতিথি: নজরুল ইসলাম আজাদ (নারায়ণগঞ্জ-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, ঢাকা বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক) প্রধান আলোচক: মো. আসাদুর রহমান (আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা)।
সংগঠনের সভাপতি মো. মোক্তার হোসাইন তার স্বাগত বক্তব্যে বলেন, নরসিংদী ও মাধবদী থেকে আসা ডাইংয়ের কেমিক্যাল, স্থানীয় শতাধিক সাইজিং মিল ও ইটভাটার কালো ধোঁয়া নদী এবং পরিবেশ নষ্ট করছে। তিনি দূষণকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।
প্রধান অতিথি নজরুল ইসলাম আজাদ আশ্বস্ত করেন, পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পদক্ষেপ নেওয়া হবে। প্রধান আলোচক মো. আসাদুর রহমান বলেন, পরিবেশ রক্ষায় প্রশাসন বদ্ধপরিকর।
উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফাহাদুল ইসলাম, পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা জলি এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ওমর ফারুক। এছাড়া শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সেমিনারে অংশ নেন।
নিউজটি শেয়ার করুন
এ জাতীয় আরো খবর..