×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১৫৫ বার পঠিত
রেজাউল করিম, শেরপুর প্রতিনিধি :
শেরপুরে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে এক যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ভাতশালা এলাকায় যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, “যুবসমাজ দেশের অগ্রযাত্রার অন্যতম চালিকাশক্তি। দক্ষতা, উদ্ভাবন এবং সততার মাধ্যমে তরুণরা ভবিষ্যৎ বাংলাদেশকে আরও এগিয়ে নেবে।”

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পুলিশের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ মো. সিরাজুল ইসলাম, জেলা জমায়েতের আমির মাওলানা মো. হাফিজুর রহমান, এনসিপি’র সদস্য সচিব নুর ইসলাম এবং শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।

তরুণ উদ্যোক্তা হিসেবে অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক বক্তব্য উপস্থাপন করেন মো. দেলোয়ার হোসেন এবং সানজিদা জেরিন। অনুষ্ঠান পরিচালনা করেন নকলা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হামিদুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat