×
সদ্য প্রাপ্ত:
সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী একাত্তরের যুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, চব্বিশ ছিল রক্ষার: প্রধানমন্ত্রী খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী খান জাহান আলীর (রহ.) মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১২৩ বার পঠিত
মোঃ রিপন মিয়া রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

:নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপি সাবেক সভাপতি 
‎মরহুম আহসানউল্লাহ’র ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ ডিসেম্বর শনিবার বাদ যোহর ভূলতা ইউনিয়নের লাভরাপাড়া দারুস সুন্নাহ মুজদিয়া কওমিয়া মাদরাসা ও এতিম খানা মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিল  করা হয়। ভুলতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি  সোহেল মিয়া।
‎রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক  সদস্য সচিব মাসুম বিল্লাহ'র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ সভাপতি আনোয়ার সাদাত সায়েম  আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপি সভাপতি আব্বাস উদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক আব্দুল জলিল মিয়া, ভূলতা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আসাদুজ্জামান নাসিম,  নারায়ণগঞ্জ জেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান,রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান,  ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহমেদ নুরু,সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,ভূলতা ইউনিয়ন বিএনপি নেতা কবির হোসেন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ ইসমাইল প্রধান  সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
‎অনুষ্ঠানে মরহুম আহসানউল্লাহ’র রুহের মাগফিরাত কামনা ও  সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat