×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৪
  • ১৩৪ বার পঠিত

এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর

আজ ১৪ ডিসেম্বর—মহান শহীদ বুদ্ধিজীবী দিবস। জাতির ইতিহাসের এক শোকাবহ ও বেদনাবিধুর এই দিনে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার, আল-বদর ও আল-শামস বাহিনীর হাতে নির্মমভাবে নিহত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করেছে জামালপুর জেলা বিএনপি।

দিবসটি উপলক্ষে শনিবার সকালে জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জামালপুর সদর–৫ আসনের মনোনীত পদপ্রার্থী ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তার নেতৃত্বে জেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

পুষ্পার্ঘ্য অর্পণের পর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পুরো আয়োজনজুড়ে ছিল শোকাবহ ও ভাবগম্ভীর পরিবেশ।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন,
“১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির ইতিহাসে এক কালো অধ্যায়। পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে আমাদের দেশের শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিকসহ শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের হত্যা করে দেশকে মেধাশূন্য করার ষড়যন্ত্র করেছিল। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ কখনো শোধ হওয়ার নয়।”

তিনি আরও বলেন,
“এই দিনে আমাদের অঙ্গীকার করতে হবে—শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ ধারণ করে স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার রক্ষায় বিএনপি পরিবার ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাবে।”

অনুষ্ঠানে উপস্থিত জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বলেন, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের বিনিময়েই আজকের স্বাধীন বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৩ বছর পরও গণতন্ত্র বারবার বাধাগ্রস্ত হচ্ছে। তাই শহীদদের আত্মত্যাগের প্রকৃত মর্যাদা দিতে হলে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।

শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি মর্যাদাপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।

মহান শহীদ বুদ্ধিজীবী দিবসে জামালপুর জেলা বিএনপির পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় করে রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat