×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১৪৩ বার পঠিত
এম এ হাসান,লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন লালমোহন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর)  দুপুরে লালমোহন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ উপজেলা ও পৌর বিএনপির একাধিক নেতাকর্মী।

দলীয় সূত্র জানায়, মনোনয়ন ফরম সংগ্রহের মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম শুরু হয়েছে। বিএনপি নেতারা আশা প্রকাশ করেন, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে ভোলা-৩ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

মনোনয়ন ফরম সংগ্রহ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এলাকায় বিএনপি নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় তারা শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সম্পন্ন করেন।

উল্লেখ্য, ভোলা-৩ (লালমোহন–তজুমুদ্দিন) আসনটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat