×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ২০৩ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :

নেত্রকোনার সদর উপজেলায় কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নে নারিয়াপাড়া গ্রামে পা-মুখ বাঁধা অবস্থায় নিজ শয়ন কক্ষে হেলাল উদ্দিন তালুকদার (৬০) নামে এক বৃদ্ধের গলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। পেশায় তিনি কৃষক ছিলেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে খবর পেয়ে মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে থানা-পুলিশ।

নিহত বৃদ্ধ হেলাল উদ্দিন তালুকদার একই গ্রামের মৃত আশ্রব আলী তালুকদারের ছেলে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও জেলা যুবদলের সাবেক নেতা শাহাবউদ্দিন রিপনের আপন চাচাতো ভাই এবং এক মেয়ে ও এক ছেলের সন্তানের জনক ছিলেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার পরিদর্শক (তদন্ত) চম্পক দাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এই হত্যাকান্ডের সাথে পরিবারের লোকজনসহ বাহিরের লোকজন জড়িত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী বেদানা আক্তারকে থানায় আনা হয়েছে। তবে অতি দ্রুত সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উন্মোচন করা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat