×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৬-০২-০৫
  • ১৩৭ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ


বান্দরবানের লামার সরই বন ক্যাম্প ও সেনাবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমান গোল কাঠ জব্দ করা হয়েছে। সোমবার (২ ফেব্রুয়ারী, ২০২৬ ইং) দুপুরে সরই-লুলাইং রাস্তার মধ্যবর্তী স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। 

সংশ্লিষ্ট সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সড়ক - লুলাইং সড়কে মাঝে পাচারের উদেশ্যে কিছু অসাধু লোক অবৈধভাবে কর্তনকৃত কিছু হাতির টানা শিউরী গাছ, জামসহ বিবিধ গোল কাঠ সরই বন ক্যাম্প ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে প্রায় অনুমানিক ৪০০ (চারশত) ঘন ফুট গোল কাঠ জব্দ করা হয়।

 পরে এগুলো ডলুছড়ি রেঞ্জের সরই বন ক্যাম্পে (সরই বাজার সংলগ্ন) অফিসে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। এ সমস্ত জব্দকৃত গাছে বাজার মূল্য অনুমানিক ৪ লক্ষ টাকা হবে। প্রক্রিয়াক্রমে বর্ণিত কাঠ গুলো নিলামে সরকার মোটা অংকের রাজস্ব সংগ্রহ হবে।
বন বিভাগ সূত্রে আরও জানা যায়, অভিযানের সময় বন বিভাগের অনুমোদন ছাড়াই কাটা ও মজুদ করে রাখা বিপুল পরিমাণ গোল কাঠ উদ্ধার করা হয়। এসব কাঠ ইটভাটা ও বিভিন্ন স্থানে পাচারের প্রস্তুতি চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে সরই বন ক্যাম্পের বিট কর্মকর্তা মোঃ আব্দুল করিম জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে বন বিভাগ। জব্দকৃত কাঠ বন আইনে মামলার আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।

এ বিষয়ে ডলুছড়ি রেঞ্জ অফিসার এস.এম হাবিবুল্লাহ বলেন, বনজ সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বৈধভাবে গাছ কাটা ও কাঠ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লামা সার্কেল এর বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের এ রকম অভিযান নিয়মিত হচ্ছে,সেক্ষেত্রে পরিবেশ- প্রতিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat