×
সদ্য প্রাপ্ত:
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
  • প্রকাশিত : ২০২৬-০৯-০৭
  • ৪৪ বার পঠিত

দেশে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের প্রধান লক্ষ্য বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্য অর্জনে সরকার উদ্যোক্তা তৈরির ওপর বিশেষভাবে জোর দিচ্ছে বলে তিনি জানান।

সোমবার কর্মসংস্থান ব্যাংক আয়োজিত ক্ষুদ্র ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ক্ষুদ্র উদ্যোগ তহবিল প্রকল্পের উদ্বোধন ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে কাজের সুযোগ তৈরি করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য। তিনি জানান, ৫০ কোটি টাকা ব্যয়ের এই পাইলট প্রকল্পটির মাধ্যমে দেশে নতুন কর্মসংস্থান তৈরি হবে।

কর্মসংস্থান ব্যাংকের মূল উদ্দেশ্যের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, যারা ব্যাংকিং সেবার আওতায় আসতে ভয় পায়, তাদের ঋণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং কর্মসংস্থানে যুক্ত করার জন্যই এই ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। তিনি কর্মসংস্থান ব্যাংককে এই ধরনের আরও কর্মসূচি গ্রহণ করার আহ্বান জানান।

তিনি আরও জোর দিয়ে বলেন, এটি কেবল কোনো দাতব্য কাজ বা 'চ্যারিটি' নয়, এটি সরাসরি জিডিপির সাথে সম্পর্কিত। এমনকি সংগীতসহ বিভিন্ন ধরনের সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদেরও আর্থিক ও নীতিগত সহায়তা দেওয়া সম্ভব, কারণ তারাও অর্থনীতিতে অবদান রাখতে পারে।

সরকার বর্তমানে 'ক্রিয়েটিভ ইকোনমি' বা সৃজনশীল অর্থনীতিতে বিশেষ মনোযোগ ও সহায়তা দিতে চায় উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ খাতে গুরুত্ব দেওয়া সম্ভব হলে তা দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat