×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ২২ বার পঠিত
নরিন জাহান, জেলা প্রতিনিধি (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের উন্নয়নকে পরিকল্পনার আওতায় এনে দীর্ঘমেয়াদি পরিবর্তনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)। চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবের নেতৃত্বে নতুন এই কর্তৃপক্ষকে ঘিরে নাগরিক সেবা ও পরিকল্পিত নগরায়ণে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে এনডিএর কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নগর উন্নয়ন, নাগরিক অধিকার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “I have a plan”—তারেক রহমানের সেই পরিকল্পনার ধারাবাহিকতায় উন্নত নারায়ণগঞ্জ গড়তে এনডিএ উপহার দেওয়া হয়েছে। তাঁর বক্তব্যে এনডিএকে নারায়ণগঞ্জের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে তুলে ধরা হয়।
এনডিএ চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, কর্তৃপক্ষকে শুধু একটি নির্দিষ্ট এলাকার উন্নয়ন সংস্থায় সীমাবদ্ধ না রেখে পুরো নারায়ণগঞ্জের মানুষের প্রত্যাশার সঙ্গে যুক্ত করার লক্ষ্য রয়েছে। নাগরিকরা যাতে আইনগত সেবা পেতে অযথা হয়রানি বা জটিলতার মুখে না পড়েন, সে বিষয়েও গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

রাজীব আরও বলেন, নতুন প্রতিষ্ঠান হিসেবে এনডিএর অবকাঠামো ও জনবলসংক্রান্ত কিছু সীমাবদ্ধতা রয়েছে। এসব ঘাটতি কাটিয়ে কর্তৃপক্ষকে কার্যকর করার বিষয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের সহযোগিতার আশ্বাস পাওয়া গেছে বলেও জানান তিনি।

অন্যদিকে গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন জানান, নারায়ণগঞ্জের জন্য আলাদা বিশেষ মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এনডিএর আওতা আরও সম্প্রসারণের সম্ভাবনাও যাচাই করা হচ্ছে।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat