×
সদ্য প্রাপ্ত:
জ্বালানির দাম বাড়ায় ক্ষোভে উত্তাল সারাদেশ এমপি গাজী নজরুল ৪ দিনের ও প্রথম স্ত্রী এক দিনের রিমান্ডে নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, ওসি প্রত্যাহার লঘুচাপের প্রভাবে দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টি ও বন্যার আশঙ্কা “মেঘের গর্জন আর বৃষ্টির তাণ্ডবে কুপোকাত রাজধানী” ইউরোপে রুশ ‘হাইব্রিড হামলার’ হুমকি বেড়েছে: ম্যাক্রোঁ বৈশ্বিক আর্থিক কাঠামোর সংস্কার অপরিহার্য: ড. তিতুমীর রাজধানীতে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার,২০০'র বেশি চেকপোস্ট: ডিএমপি সৌদির রাজধানী রিয়াদে বিমান হামলার সতর্কতা জারির পর শোনা গেল বিস্ফোরণের শব্দ ৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগে অনুমোদন দিয়েছে অর্থ বিভাগ : ক্রীড়া প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৩
  • ২১ বার পঠিত
হাবিবুর রহমান হবি, যশোর

যশোরে মাদকবিরোধী অভিযান চালিয়ে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে ১৬৮ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ফেয়ারসিডিলসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬ যশোর ক্যাম্পের সদস্যরা। ফেয়ারডিল দেখতে ফেনসিডিলের মতনই। এমনকি কার্যকারিতাও এক। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন, চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে অলিয়ার বিশ্বাস এবং একই গ্রামের মহিউদ্দিনের ছেলে রাসেল হোসেন।
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল মোড় এলাকায় বাবু এন্টারপ্রাইজের সামনে ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৬০ নম্বরের দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। বাসটি যশোর থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। এ সময় বাসের বি-২ ও ডি-২ নম্বর সিটের যাত্রী অলিয়ার বিশ্বাস ও রাসেল হোসেনের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

এসআরবি-৬ সূত্র আরও জানায়, আটকরা যশোর নিউমার্কেট এলাকা থেকে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযানে তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিলের পাশাপাশি একটি স্মার্ট মোবাইল ফোন, দুটি বাটন মোবাইল ফোন এবং নগদ ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

এসআরবি-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ১৬৮ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলার প্রস্তুতি চলছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat